সুশাসনের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার স্বাদ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য আমি কয়েকটি প্রস্তাব রাখছি।
১. একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, সাংসদ, উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান, মেয়র হতে পারবেন না। ক্ষমতা পাওয়ার আগে ও পরে তাঁদের ধনসম্পদের বিবরণ জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. হরতালে জনগণের ও দেশের ক্ষতি হলে হরতাল আহ্বানকারী দলের প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিচার বিভাগ, পুলিশ, র‌্যাব, বিজিবিকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে এবং দুদক ও নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজ নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে।
চামেলী চট্টোপাধ্যায়
চামেলীবাগ, ঢাকা।