সেই ছাত্রটি কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজের নবাগত শিক্ষক আমি। ক্লাসে রোল কল করতে একটা রোল নম্বরে আটকে যাই। দীর্ঘদিন অনুপস্থিত। কয় মাস আগে মারা গেছে স্যার—হেপাটাইটিস হয়েছিল। যাকে দেখিনি—যে আমার ছাত্র হতে পারত, তার জন্য মনটা খারাপ হয়ে যায়।
বছর দুই আগে সিলেট মেডিকেল কলেজের শিক্ষক ছিলাম। নিহত তাওহীদ আমার ছাত্র ছিল—যারা তার হত্যাকারী, তারাও আমার ছাত্র। এসব ঘাতক দল একসময় ডাক্তার হবে, মানুষের চিকিৎসা দেবে। ভাবতেই কেমন আশঙ্কা হয়৷
কেমন হবে তাদের চিকিৎসাসেবা! কেমন আচরণ করবে তারা মানুষের সঙ্গে? রাষ্ট্রের শিক্ষা আর চিকিৎসা-অযোগ্যদের হাতে তুলে দেওয়া ঠিক নয়।
ডা. হাসান
দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর।