সেশনজট ও অভিশপ্ত জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি শিক্ষার্থীর মনে একই আশা থাকে যে, লেখাপড়া শেষে ভালো একট চাকরি খুঁজে নেওয়া। কিন্তু লেখাপড়া শেষ করতে যদি জীবন থেকে ২৭-২৮টি বছর চলে যায়, তবে সে সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করার সময় পায় না৷ ফলে একজন মেধাবী শিক্ষার্থী চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন৷ তাঁর জীবন হয়ে ওঠে অভিশপ্ত।
তাই যেসব বিশ্ববিদ্যালয়ে এই জটের মাত্রাটা বেশি, তাদের কাছে আবেদন—যেকোনো মূল্যে সেশনজট কমানোর ব্যবস্থা করুন৷ অন্যথায় অনেকেই মেধাবী শিক্ষার্থী মাহবুবুল হক শাহীনের মতো চাকরি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন৷
রুবেল আহমেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।