সেশনজট মুুক্ত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে সেশনজটের মাত্রা চরম আকার নিয়েছে। আবার সেমিস্টার-ব্যবস্থার কারণে একাডেমিক অধ্যয়নের পাশাপাশি চাকরির জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ সম্ভব হয় না। পক্ষান্তরে জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাঁদের পড়াশোনার খরচ জোগানোর জন্য অন্য খাতে বাড়তি সময় দিতে হয়। এসব কারণে ছাত্রজীবন শেষ করার পরই চাকরির প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় হিসেবে বিবেচিত। অথচ মাস্টার্স শেষ করার পর একজন শিক্ষার্থীর গড় বয়স দাঁড়ায় ২৭-২৮ বছর। যার অন্যতম কারণ সেশনজট। অন্যদিকে সরকারি চাকরির বয়সীমা মাত্র ৩০ বছর এবং নানা রকম কোটায় বাঁধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগের প্রথম ব্যাচ ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো মাস্টার্স শেষ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি। এই অবস্থায় উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে সম্মান লাভ ও স্বাবলম্বী হওয়ার বদলে এক অভিশপ্ত জীবনের সম্মুখীন হতে হয়। তাই সেশনজট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ অতীব জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মনজুরুল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।