স্থায়ী পে-কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠনের কথা। এটা নিয়ে প্রসেসিং চলছে—এমন আশ্বাসের কথাও দেখা যায় পত্রপত্রিকার পাতায়। কিন্তু কার্যত এটা কত দূর? অক্টোবর মাস চলমান। তাই প্রশ্ন, কবে গঠন করা হবে এই পে-কমিশন?
স্থায়ী বেতন পে-কমিশন হলো এবারের বাজেটের অনেক বড় প্রতিশ্রুতি। এটা হবে যুগান্তকারী ঘটনা যদি পূরণ হয়। শুভংকরের ফাঁকি যেন না হয়?
আমাদের দেশে দ্রব্যমূল্যের বাজার সব সময়ই অস্থিতিশীল। পেঁয়াজের দাম থেকে শুরু করে কাপড়ের দাম পর্যন্ত আকাশছোঁয়া। নিয়ন্ত্রণহীন চড়া দামের খেসারত দিতে হয় সব সময়ই ক্রেতাদের। ফলে সরকারি চাকরিজীবীদের পারিবারিক বাজেট দিন দিন শুধু সীমিত হচ্ছে। ক্রেডিট-ডেবিটের দৌড়ে ডেবিটের (খরচ) জয়জয়কার হওয়ায় সঞ্চয়ের খাতা সব সময় শূন্যের কোঠায় ঘোরাফেরা করে। এদিকে ঈদ কিংবা পূজার বোনাসটা হাতে নিয়ে লজ্জার মুখে পড়তে হয় বড় কোনো মার্কেটে গিয়ে পছন্দের পোশাকটি হাতে নিয়ে। সন্তানদের আবদারগুলো অনেক সময়ই না শোনার মতো অগ্রাহ্য করে যেতে হয় অভিভাবকদের। কিন্তু বিবেকের তাড়নায় প্রতিনিয়ত দগ্ধ হতে হয় মা-বাবাকে।
বিশ্বের অনেক দেশে বিভিন্ন নামে স্থায়ী বেতন পে-কমিশন রয়েছে। তবে সেদিকে পুরোপুরি অনুসরণ না করে আমাদের চিন্তা করতে হবে আমাদের দেশের পটভূমি ও জীবনযাত্রার আঙ্গিকে। অন্যদিকে যাঁদের নিয়ে এই কমিশন গঠিত হবে, তাঁদের অনেক বেশি দক্ষতা ও আস্থাশীলতার পরিচয় দিতে হবে। পূরণ করতে হবে প্রত্যাশা দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে। খেয়াল রাখতে হবে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেন জনজীবনকে অতিষ্ঠ না করে তোলে।
সরকারি চাকরিজীবীদের প্রতি সুনজর দিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামঞ্জস্য বিধান করতে স্থায়ী বেতন পে-কমিশন গঠন করুন। প্রতিশ্রুতি রক্ষা করুন।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।