স্বতন্ত্র বেতন স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসার) শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে চলেছেন। প্রতিটি পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরাও ভালো করে থাকে।
কিন্তু শিক্ষক সমাজ অবহেলিত। নেই কোনো মানসম্মত ভাতাদি। একটি টাইম স্কেল ও জীবনভর একটি ইনক্রিমেন্ট। যেসব শিক্ষক-শিক্ষিকা তিন-চার বছর হলো অবসরে, তাঁরা এখনো তাঁদের ভাতাদি পাচ্ছেন না। পূর্ববর্তী শিক্ষামন্ত্রী বর্তমান সরকারেরও শিক্ষামন্ত্রী। তিনি বারবার বলেছিলেন, ‘শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে। বাস্তবায়িত হয়নি। একই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন টাইম স্কেল পেয়ে ১১,০০০/- টাকা এবং প্রধান শিক্ষকের স্কেল ১৫,০০০/- টাকা। স্কেলের বিরাট পার্থক্য।
আগামী পে-স্কেল প্রণয়নের ব্যাপারে সার্বিক বিবেচনা রেখে পে-স্কেল প্রণয়নের জন্য পে-কমিশন বোর্ডের প্রধানসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।
বাসুদেব বসু
বাশুড়িয়া উচ্চবিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ।