আদর্শিক কারণে আমি চাইনি, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হোন। দেশে মেরুকরণ ঘটানোর তঁার নীতি স্বাভাবিক কারণেই জাতির স্বার্থের পরিপন্থী। কিন্তু ভোটারদের ইচ্ছা ভিন্ন। মোদি একটি স্বাধীন ও উন্মুক্ত নির্বাচনের মাধ্যমেই ভারত শাসনের অধিকার পেয়েছেন। তিনি তঁার ঘোষিত নীতি অনুসরণ করার সুযোগ পেয়েছেন, যেটা তঁার কথায়, ‘উন্নয়নের রাজনীতি, প্রতিশোধের নয়’। তবে মোদির উচিত বড় প্রেক্ষাপটে চিন্তা করা, ভারতের কথা মাথায় রেখে।
ভারতের বিষয়টা ভূখণ্ডগত নয়, আবার সেটা আদর্শিকও নয়। অর্থনীতি ও রাজনীতির সঙ্গে এর সামান্যই সম্পর্ক। আমাদের স্বাধীনতার সময় এই দেশের সংস্কৃতি ছিল গণতন্ত্র, বহুত্ববাদ ও সমতা—এগুলোর ওপর ভর করেই আমরা দাঁড়িয়েছিলাম। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার পক্ষপাতী। আর সর্বশেষ প্রধানমন্ত্রী মনমোহন সিং মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা। এঁরাসহ ভারতের সব প্রধানমন্ত্রীই ভারতের এই নীতিতে বিকৃতি ঘটিয়েছেন। এই নীতিকে পাশ কাটানো হয়েছে। এমনকি বর্তমানের তরুণেরাও চাকরি নিয়েও বেশি ব্যস্ত, অতীত নিয়ে স্মৃতিচারণা করার সময় তাদের বেশি নেই।
নতুন শাসকেরা নিঃসন্দেহে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর দিয়েই এসেছেন। কিন্তু তঁারা লোকসভা নির্বাচনের প্রচারাভিযানকে ব্যবহার করেছেন। কীভাবে তা করা হলো, সেটা নিয়ে তঁারা মাথা ঘামাননি। একটি খসড়া হিসাবে দেখা যায়, প্রায় পঁাচ লাখ কোটি রুপি এই নির্বাচনে বিভিন্ন প্রার্থী খরচ করেছেন। করপোরেট খাত থেকে এই টাকাটা এসেছে।
ফলে নতুন প্রধানমন্ত্রী ও তঁার সহকর্মীরা এ ক্ষেত্রে তেমন কিছু করতে পারবেন না। কারণ, তঁাদের অবস্থানের জন্য তঁারা টাকার কাছে বন্দী। আবার জাতীয় সংস্কৃতি থেকে তঁারা বহুদূরে অবস্থান করেন। নতুন প্রজন্ম আমাদের স্বাধীনতাসংগ্রাম সম্পর্কে খুব সামান্যই খেঁাজখবর রাখে, এতে আমি মোটেও আশ্চর্য হই না। অথচ ভারত ছাড়তে অনিচ্ছুক ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেতে কী ত্যাগটাই না করতে হয়েছে৷ কতজন এ খবর রাখেন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশদের চরম পাশবিক নীতির বহিঃপ্রকাশ। একই সঙ্গে তা ভারতের আমজনতার প্রতিরোধ-স্পৃহার এক চূড়ান্ত নজির। তঁারা স্বাধীনতার জন্য জান-প্রাণ বাজি রেখেছিলেন। ইংল্যান্ডে স্থায়ীভাবে
বসবাসরত আমার এক বন্ধু বলেছিলেন, সেদিন যঁারা অব্যাহত গুলির মুখে ময়দান ত্যাগ করেননি বা যঁারা জীবন বঁাচাতে কুয়ায় ঝঁাপ দিয়েছিলেন, তঁাদের স্মরণে দিনটি সরকারি ছুটি ঘোষণা করা উচিত।
নতুন সরকার কীভাবে আমাদের পূর্বপুরুষদের ঋণ শোধ করবে? ব্রিটিশরা আমাদের দেশ থেকে যে টাকা শোষণ করে নিয়ে গিয়েছে, আমরা তা ফেরত আনতে পারব না। কিন্তু ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরে আমাদের ঐতিহ্যের যে স্মারকগুলো ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, অন্তত সেগুলো তো আমরা উদ্ধার করতে পারি। ‘নেহরু সেন্টার’ কেন্দ্র খোলা হয় (দিল্লির টাকায়)৷ সে সময় আমি এই সেন্টারের কিউরেটরকে িজজ্ঞেস করেছিলাম, ব্রিটিশরাজের প্রত্নচিহ্নগুলো ভারতীয়রা কবে নাগাদ দেখতে পাবে? তিনি বলেন, তাদের কাছে যা আছে তার ৫ শতাংশ ব্রিটিশদের
ভারত ত্যাগের ৩৫ বছর পর প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাকিগুলোর জন্য অপেক্ষা করতে হবে।
লন্ডনে ভারতের হাইকমিশনার হিসেবে কাজ করার সময় আমি কোহিনুর হীরকটি ভারতে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। এই অমূল্য প্রত্ন নিদর্শনটি মহারাজা রণজিৎ সিংয়ের ধনভান্ডারে মধ্যমণি হিসেবে ছিল। সম্ভবত হায়দরাবাদের গলকণ্ডা খনিতে এটি পাওয়া গিয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের শীর্ষ পঁাচজন কর্মকর্তা বলেছিলেন, এটা এখন ব্রিটিশ রাজার মুকুটে শোভা পাচ্ছে।
রাজ্যসভার সদস্য থাকাকালে আমি বিষয়টি তুলেছিলাম। বিজেপির পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং যে উত্তর দিয়েছিলেন, তা শুনে হতভম্ব হয়ে যাই। তিনি বলেন, এখন এটা চাইতে গেলে ব্রিটিশ-ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। আমার আশা খুব বেশি, নতুন সরকার এ বিষয়ে কিছু করবে, চুপ করে থেকে আমি যে ভুল করেছিলাম, তারা সেটা করবে না।
নতুন শাসকদের সামনে এটাই সুযোগ। তঁারা চেষ্টা করলে এসব মহামূল্যবান স্মারক পুনরুদ্ধার করতে পারেন, যেগুলো উপনিবেশের আগে থেকে ভারতের মর্যাদার প্রতীক হয়ে ছিল। কতজন মনে রাখেন বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভের কথা ও তঁার উত্তরসূরি ওয়ারেন হেস্টিংসের কথা? তঁারা এই দেশটাকে শোষণ করে সেই অবৈধ টাকা যুক্তরাজ্যে বিনিয়োগ করেছিলেন। ক্লাইভ বাঙালি ধনীদের কাছ থেকে তিন লাখ পাউন্ড সংগ্রহ করে হাউস অব লর্ডসের সদস্যপদ কেনেন, এর আরেকটি অংশ দিয়ে তিনি বিপুল সম্পত্তিও কেনেন।
লন্ডনের বিখ্যাত সমারসেট হাউস ক্লাইভের টাকায় কেনা হয়েছিল। তঁার অভিশংসনের প্রক্রিয়া শুরু হলে তঁাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, তিনি নাকি নিজের ‘পরিবর্তন’-এ নিজেই অবাক হয়েছিলেন। তবে ক্লাইভ নিজের অপরাধবোধ নিয়ে বেশি দিন বঁাচতে পারেননি। পরে তিনি আত্মহত্যা করেন। ভারতে তঁার উত্তরসূরি হেস্টিংসের বিরুদ্ধে অভিশংসন–প্রক্রিয়া শুরু হয়েছিল।
ভারত শাসনে সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল সম্প্রদায়ে–সম্প্রদায়ে বিভাজন সৃষ্টি করা, যাতে ব্রিটিশরা নিজেরাই এই ভাগের পক্ষে ওকালতি করে। ফলে ব্রিটিশদের শাসনও যুক্তিসিদ্ধ হলো এই ভিত্তিতে যে তারা সমাজে শান্তি আনতে কাজ করছে। এবারের লোকসভা নির্বাচনে আরও কিছু রাজনৈতিক দল হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে।
এই রাজনৈতিক দলগুলোর এটা মনে রাখা উচিত, পশ্চিমে গণতন্ত্রের শিকড় অনেক গভীর হলেও বহু দেশ এখনো আমাদের দেশে আসতে চায়৷ আমাদের দেশ লুটপাটের এক খনি। ঐতিহ্যগতভাবে আমাদের তো সোনালি চড়ুইয়ের দেশ বলা হতো। ভারতের ঐক্য ধরে রাখতে ও রাজনৈতিক দলগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমাদের জাতীয় মুক্তির দিনগুলোর নীতিতে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে ভারতীয় সংবিধান, যেখানে বলা হয়েছে সব ধর্মের ও সব গোত্রের মানুষ সমান।
আমি আশা করি, ঝুলে থাকা লোকপাল বিল সংসদের উভয় কক্ষেই পাস হবে, যাতে শীর্ষ ব্যক্তিদেরও জবাবদিিহর আওতায় আনা যায়। যঁারা হেরেছেন, তঁাদের ওপর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না বা তঁাদের উত্ত্যক্ত করা যাবে না।
নতুন সরকারের কাজ হবে দারিদ্র্যে নিমজ্জিত ৩০ কোটি মানুষকে এই দুষ্টচক্র থেকে বের করে আনা। ইউরোপের মোট জনসংখ্যাই হবে ৩০ কোটি। স্বাধীনতার পর সাম্যের কথা বলা হয়েছিল, এই অবস্থায় সেই সাম্যের ধারণা ফিকে হয়ে যায়। নতুন শাসকদের ওপরই এখন সব নির্ভর করছে, কীভাবে তঁারা সেটা করবেন৷ তঁাদের পদক্ষেপ সেদিকে লক্ষ্য করেই হওয়া জরুরি। এই প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতি যায় না। অথচ রাজনৈতিক দল ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি।
ইংরেজি থেকে অনূদিত
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক৷