স্বয়ং প্রধানমন্ত্রীরও নিয়ন্ত্রণে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় প্রায় ২০০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
সেদিন যা ঘটেছিল
নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ড কীভাবে ঘটানো হয়, তারই বর্ণনা করা হয়েছে এই খবরে।
এর সমালোচনা করে পাঠক আইয়ুব লিখেছেন: অত্যন্ত দুঃখজনক! যেই র‌্যাবকে নিয়ে দেশের জনগণ একসময় গর্ব করত, ভরসা করত, বিশ্বাস করত, আজ তারা প্রশ্নবিদ্ধ! কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে তারা খেলা করতে শুরু করেছে (কেউ কেউ)! হে অভাগা জাতি, নিজেই খুঁজে নাও নিরাপদে বাঁচার উপায় কী!

নাবিউল করিম: মাথা ছাড়া কি শরীরের অস্বিত্ব থাকতে পারে? র‌্যাব যদি হয় শরীর, তাহলে মাথাটা কে? নাকি মাথা না খুঁজলেও চলবে বরাবরের মতো?
মাহমুদ খান: কী ভয়াবহ...! এ আমরা কোন দেশে বাস করছি? টাকার কাছে মানুষ এতটা বিকিয়ে যায়? বিশ্বাস করতে পারছি না...। কী ভয়াবহ... কী ভয়াবহ...!
আশিকুর রহমান: আগে খুন করানো হতো সন্ত্রাসী দিয়ে আজ করানো হয় র‌্যাব দিয়ে...কত ডেভেলপমেন্ট আমাদের দেশের!!

আওয়ামী লীগ নীরব কেন?
কবি ও সাংবাদিক সোহরাব হাসানের এই কলামের ব্যাপারে পাঠক সাইফুর সাহিন লিখেছেন: সারা দেশে খুন, গুম, অপহরণ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নীরবতা কিসের ইঙ্গিত দেয়, তা তো পরিষ্কার! ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সঙ্গেই আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত।
আনিসুর রহমান: আওয়ামী লীগ নীরব। কারণ ওরা ‘ধরা’ খাইয়া গেছে।
সাহিদুল ইসলাম: প্রধানমন্ত্রী সম্ভবত অপহরণ ও গুমের ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের নির্দেশ দেন, কিছু ক্ষেত্রে দেন না। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যে প্রায় অর্ধশত অপহরণের ঘটনা ঘটেছে, তার মধ্যে এ বি সিদ্দিক বা এ রকম দু-একটি ঘটনা বাদে অন্য কোনো ক্ষেত্রে আমরা এমন নির্দেশের কথা শুনিনি। তিনি যদি অপ্রকাশ্যে এই নির্দেশ দিয়ে থাকেন, তাহলে বলতে হবে, তাঁর নির্দেশ সত্ত্বেও বহু অপহরণ ও গুমের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর মানে হচ্ছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বয়ং প্রধানমন্ত্রীরও নিয়ন্ত্রণে নেই।

আবু তাহের: তাদের এই নীরবতা হলো পতনের ইঙ্গিত!
শফিকুল ইসলাম: কেঁচো খুঁড়তে কুমির বেরিয়ে যাবে, তাই তারা কিছু বলছে না।

নাজমুল হক মজুমদার সোহেল: খুনিদের অট্টহাসিতে ভরা এমন বাংলাদেশ আমরা চাই না।

সাবেক প্রতিমন্ত্রী দুই সচিবসহ ১৩ জন দায়ী
মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান, বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীসহ ১৩ কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করেছে তদন্ত কমিটি৷ এ ব্যাপারে পাঠক মনজুর লিখেছেন: কেবল জেলই এঁদের জন্য যথেষ্ট নয়। প্রয়োজনে এঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সোনার দাম আদায় করা হোক।
মোর্শেদ হাসান: ওনাদের কোনো দোষ নেই। সব দোষ সোনার। সোনার লোভ সামলানো বড়ই কঠিন! বিশেষ করে যখন আপনি মন্ত্রী বা সচিব পদে আছেন।
গাফফার: এটা নির্ভেজাল দেশদ্রোহ। এত নিম্নমানের মানুষদের হাতে আমাদের ভাগ্যকে ছেড়ে দিয়েছি। দেশ-বিদেশের বরেণ্য ও বিশিষ্ট নাগরিকদের ভেজাল ক্রেস্ট প্রদান করা হয়েছে! একজন বাঙালি হিসেবে আমি লজ্জিত! এই লজ্জা রাখি কোথায়...।

মৃতপ্রায় প্রকল্পের টাকায় ইসির বিদেশ ভ্রমণ
এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প, আড়াই বছরে অগ্রগতি মাত্র ১ দশমিক ৪৩ শতাংশ। ডুবতে বসা এই প্রকল্পের জন্যই বিদেশ সফরের লম্বা সূচি তৈরি করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে পাঠক নিরব লিখেছেন: তারা জানে, এ দেশের মানুষ তাদের কী পরিমাণ ঘৃণা করে। তাই এ দেশের মানুষের যত ক্ষতি করে নিজেদের আরাম-আয়েশ করা যায়, ততই লাভ।
মাহফুজা বুলবুল: মনমতো একটি বিনা ভোটারের নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য কৃতজ্ঞ সরকারের পুরস্কার ছাড়া আর কী?
শামীম আনছার: কার্ডের নিরাপত্তা দিয়ে কী হবে, ভোটই তো করতে পারেন না ঠিকমতো!
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)