প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাবগঞ্জ উপজেলার বক্সনগর মণিপাড়া এলাকার ইছামতী নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই স্থানে পাকা রোডের প্রায় ৭৫ মিটারের অর্ধেক অংশ নদীগর্ভে চলে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবাহন। নদী-তীরবর্তী আরও ৩০ মিটার রোডে ফাটল ধরে দেবে গেছে। এক বছর আগে ভাঙন প্রতিরোধে বাঁশ ও কাঠের বেষ্টনী দেওয়া হলেও তা নদীতে ভেঙে পড়েছে।
এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ ভোগান্তির শিকার হবে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইছামতীপাড়ের ভাঙন প্রতিরোধ করে রোডটি সংস্কার করার অনুরোধ জানাচ্ছি।
দিপু, বাবু, নজরুল, শহিদুল, জাহাঙ্গীর ও মুন্না
নবাবগঞ্জ।