হরতাল ও নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের কর্মীদের প্রতি আমাদের একটি আবেদন এবং কয়েকটি প্রশ্ন। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। আবার মুক্তিযুদ্ধের পরাজিত দল হিসেবে তাদের নিষিদ্ধ করার দাবিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি করতে পারে। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি হরতালের নামে অনেক গাড়ি ভাঙচুর করেছে, নাশকতা করেছে, মানুষের হক নষ্ট করেছে। তারা তো ধর্মভিত্তিক রাজনীতি করে না। মানুষ তাদের বিচার করেছে। কিন্তু যে দলটি ধর্মের নামে রাজনীতি করে, তারা কীভাবে মানুষের গাড়ি ভাঙচুর করছে, আগুন ধরাচ্ছে ও হতাহত করছে? খেটে খাওয়া মানুষের ওপর কেন তারা এভাবে লাথি মারছে?
জামায়াতের হরতালের কারণেই মানুষের দুর্ভোগ হচ্ছে, এটা সত্য। জনগণ কখনো স্বতঃস্ফূর্ত হরতাল পালন করে না। তাই জামায়াত-শিবিরের প্রতি আহ্বান, আপনারা হরতাল, ভাঙচুর ও নাশকতার পথ পরিহার করে বিকল্প কর্মসূচি দিন।
শহীদুর রহমান
ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।