হাওর এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহনগঞ্জ-ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যাত্রীবাহী আন্তনগর ট্রেনটি গত ৩১ জুলাই থেকে যথারীতি চলছে। খাল-বিল-হাওরমগ্ন উত্তর ময়মনসিংহের বিশাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি, স্বপ্নচাহিদা পূরণের দৃষ্টান্তটি সর্বজন মহলে প্রশংসিত হয়েছে, সবার আশার আলোর স্ফুরণ ঘটিয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা, স্থানীয় সাংসদেরা, রেলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং জেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোক নিজ নিজ বলয়ে থেকে ‘হাওর এক্সপ্রেস’-এর শুভ দ্বারোদ্ঘাটনের মাধ্যমে উজ্জ্বল দিনের স্মারক হয়ে থাকছেন। তাঁরা সবাই নিজ নিজ মেধা, শ্রম ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।
হাওর এক্সপ্রেসের সেবার মান অক্ষুণ্ন রাখা, এর জনবলকাঠামোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাটা এখন সবার দায়িত্ব হয়ে পড়েছে। কেননা, হাওর এক্সপ্রেস এতদঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকায় অবতীর্ণ।
মোহাম্মদ শহীদুল্লাহ
শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।