'এভাবে করে' নয়, এভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে প্রচারিত হচ্ছে এমন একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনে ফোনে ইন্টারনেট ব্যবহার শিখিয়ে দিতে বলা হয়, ‘এভাবে করে’...। মাতৃভাষা হিসেবে যেটুকু বাংলা শিখেছি, তাতে বুঝি প্রমিত কথ্য বাংলায় কথাটি হওয়া উচিত শুধু ‘এভাবে’ কিংবা ‘এমন করে’। ‘এভাবে করে’ নয়। বিশেষ করে, শিশু-কিশোরদের শুদ্ধভাবে ভাষা শেখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি সংশোধনের চেষ্টা করবে?
আবু ইউসুফ
কলাবাগান, ঢাকা৷