ভারতীয়চলচ্চিত্রগুন্ডের (২০১৪) কাহিনি হলো, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর কাছে পাকিস্তানের ৯০ হাজার সেনাবাহিনীর আত্মসমর্পণের পর বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়। বিজয়ী বেশে হিন্দুস্তানের সেনারা চলে গেলে কাঁটাতারের পেছনে দাঁড়িয়ে থাকে ১১ থেকে ১২ বছরের দুই অনাথ বন্ধু বিক্রম ও বালা। বিক্রম ও বালার বেড়ে ওঠা নিয়েই চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও স্বীকৃতি মেলে শুধু একটি স্টিল ছবির (পোস্টার) দৃশ্যায়নের মধ্য দিয়ে। কলকাতার শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের অসহায়ত্ব দেখাতে গিয়ে ত্রাণের গাড়ি থেকে বুভুক্ষু মানুষের সামনে রুটি ছুড়তে দেখা যায়। কিন্তু এসব মানুষ কোন দেশের নাগরিক কিংবা কেন তারা উদ্বাস্তু হলো, তার কোনো ইঙ্গিত এই চলচ্চিত্রে নেই। বরং এই চলচ্চিত্রে দেখানো হয় হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্য সংঘটিত তৃতীয় যুদ্ধের দৃশ্য।
বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও হেয়প্রতিপন্ন করে নির্মিত গুন্ডে (২০১৪) চলচ্চিত্রের নির্মাতাপ্রতিষ্ঠান
শুধু দুঃখ প্রকাশ করলেই আমাদের ইতিহাসের বিকৃত উপস্থাপনকে আমরা মেনে নিতে পারি না। চলচ্চিত্রের মতো শক্তিশালী একটি গণমাধ্যমে স্বাধীন-সার্বভৌম দেশের ইতিহাস নিয়ে উপহাস করার অধিকার নিশ্চয়ই কাউকে দেওয়া হয়নি।
পরিচালক আলী আব্বাস জাফর ইতিহাস না জেনে, চিত্রনাট্য নিয়ে অনুধ্যান না করে কীভাবে প্রতিবেশী একটি দেশকে হেয় করতে পারলেন? পৃথিবীর নানা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র হয়েছে, গণহত্যা, বিপ্লব বা ইতিহাসের নানা বিষয় চলচ্চিত্রে উঠে এসেছে। মানুষ সেসব চলচ্চিত্রকে ইতিহাসের অংশ হিসেবে মনে রেখেছে, মনে রাখবে। কিন্তু গুন্ডে (২০১৪) ইতিহাসে ধিক্কৃত হবে। পরিচালক ও যশরাজ ফিল্মস প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে তাদের হীন মানসিকতার জন্য।
আমরা গুন্ডে (২০১৪) চলচ্চিত্রটি নিষিদ্ধ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করছি। ইতিহাসের কালো অধ্যায়ে যেন কোনোভাবেই আটকে না থাকে ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চলচ্চিত্র।
মাহবুব মোমতাজ, গৌতম কৈরি, মামুন, মেহেদী হাসান, পার্থ হালদার ও চৈতালী
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ষষ্ঠ ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের সাবেক শিক্ষার্থী।