প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকায় প্রকাশ যে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা ভারত সরকার ও বাংলাদেশ সরকারের বিবেচনাধীন রয়েছে।
শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নির্মিত হবে—এ সংবাদ বাংলাদেশের অগণিত বাংলা সংস্কৃতিপিপাসু মানুষের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। তবে আমাদের দেশজুড়ে রাজনীতির যে কালো ছায়া, তা থেকে এই ভবন নির্মাণ ও পরিচালনা পদ্ধতি কতটা দূরে সরিয়ে রাখা যাবে, তা গভীর চিন্তার বিষয়। আমাদের দেশের দলীয় এবং ছাত্ররাজনীতি নানা ‘কোটারি’ তৈরি করে বিদেশিদের বিরাগভাজন ও দেশের সুনাম ক্ষুণ্ন করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সতর্ক দৃষ্টি থাকা প্রয়োজন বলে মনে করি।
আবুল ফজল
ঢাকা।