চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণপিয়াসীদের কাছে এই সৈকত বেশ আকর্ষণীয়। সূর্যাস্ত উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমে যায় সৈকতজুড়ে। জেলেদের মাছ ধরা, পাখির কলরব, শামুক-ঝিনুক, মণি-মুক্তার মালা কেনাবেচা—নানা সব আয়োজন থাকে পুরো এলাকায়। সৈকতের পাশেই সারি সারি গাছের ছায়াঘেরা পথ। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
২ / ৯
জেলেরা মাছ ধরায় ব্যস্ত। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৩ / ৯
গাছের গোড়ায় গুই সাপের লুকোচুরি চলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৪ / ৯
গাছের ডগায় বসেছে এক পাখি। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৫ / ৯
গাছের ছায়ায় দোলনায় বিশ্রাম নিচ্ছেন এক পর্যটক। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৬ / ৯
জালের মাছ সংগ্রহে ব্যস্ত জেলেরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৭ / ৯
সারি সারি স্পিড বোট প্রস্তুত আছে পর্যটকদের জন্য। সৈকতে বেড়ানোর জন্য আছে ঘোড়ার ব্যবস্থাও। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৮ / ৯
বিকেল পেরুলেই সূর্যাস্ত উপভোগ করতে ভিড় জমে যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৯ / ৯
সৈকতের তীরে ফেলা হয়েছে কংক্রিটের ব্লক। আর দূরে নোঙর করা হয়েছে জাহাজ। চলছে মাছ ধরার নৌকা-ট্রলার। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম