হতাশ ব্রাজিল সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের খেলা অনেকটা নিশ্চিত ছিলো। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল নিজেদের বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার। প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠে রাত জেগে খেলা দেখেন হাজারো ব্রাজিল সমর্থক। কিন্তু শেষমেষ সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি টিম ব্রাজিল। বড় পর্দায় খেলা দেখার বিভিন্ন মুহূর্ত ধারণ করেছেন দীপু মালাকার।

১ / ১০
খেলা শুরুর পর আত্মবিশ্বাসী ব্রাজিল সমর্থকেরা
২ / ১০
ক্যামেরুনকে গোল দিতে গিয়েই মিস হয়ে গেলো
৩ / ১০
ব্রাজিলের আক্রমণভাগ প্রতিপক্ষের ডি বক্সে ঢুকলেই বেড়ে যায় প্রত্যাশা
৪ / ১০
গোলটা কখন দেবে
৫ / ১০
দ্বিতীয়ার্ধেও গোল না হওয়ায় চোখেমুখে রাজ্যের উদ্বেগ
৬ / ১০
ব্রাজিল আক্রমণ করলেও গোল দিতে পারছে না
৭ / ১০
ইশ্‌, এটাও গোল হলো না
৮ / ১০
৯১ মিনিটে গোল হজম করতে হলো ব্রাজিলকে
৯ / ১০
ক্যামেরুন গোল দেওয়ায় সমর্থকদের উল্লাস
১০ / ১০
গোল না দিয়ে উল্টো গোল হজম করায় কেঁদে ফেলেন এই ব্রাজিল সমর্থক