নীলাচলে শিশুদের ঈদ–আনন্দে

ঈদ ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশুরা। সকাল থেকেই নতুন পোশাক পরে নীলাচল পর্যটনকেন্দ্রে ছোটাছুটি করতে দেখা যায় তাদের। কারও হাতে খেলনা, কেউ আবার বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ ও নানা খেলায় ব্যস্ত সময় পার করছে। ঈদের এ আনন্দঘন পরিবেশে শিশুদের হাসি আর উচ্ছ্বাস চারপাশকে করে তোলে প্রাণবন্ত। অভিভাবকেরাও শিশুদের সঙ্গে যেন ফিরে যান নিজেদের ছোটবেলায়। ঈদ–আনন্দে বাচ্চাদের ছোটাছুটি নিয়ে এবারের ছবি গল্প...

১ / ১০
রঙিন ঘোড়ায় চড়ে আনন্দে মেতে উঠেছে এক শিশু।
২ / ১০
মায়ের হাত ধরে ঘোরাঘুরি করছে এক শিশু।
৩ / ১০
পরিবারের সঙ্গে দোলনায় বসে ছবি তুলছে শিশুরা।
৪ / ১০
দিগ্‌বিদিক ছোটাছুটি করছে এক শিশু।
৫ / ১০
ক্লান্ত হয়ে মায়ের কাঁধে ঘুমিয়ে পড়েছে শিশুটি।
৬ / ১০
খেলনা ডুগডুগি হাতে ঘুরে বেড়াচ্ছে এক শিশু।
৭ / ১০
দোলনায় বসে আনন্দে মেতেছে একঝাঁক শিশু।
৮ / ১০
বাবার কোলে হাসি মুখে ছোট্ট শিশু।
৯ / ১০
শিশুকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা।
১০ / ১০
ঘুরতে এসে বড়দের সঙ্গে কেনাকাটায় ব্যস্ত শিশুরাও।