সেমাই তৈরির ব্যস্ততা

পবিত্র রমজানের ঈদ এলেই কদর বাড়ে সেমাইয়ের। দেশজুড়ে সেমাইয়ের এই বিশাল চাহিদার বড় একটি অংশের জোগান দেয় চট্টগ্রামের চাক্তাই এলাকার কারখানাগুলো। তাই রোজা শুরুর পর থেকেই কারিগরদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে এখানকার ছোট–বড় কারখানা। কারখানায় উৎপাদনের পর এসব সেমাই চলে যায় পাইকারি ব্যবসায়ীদের কাছে।

১ / ১১
সারি সারি কাঁচা সেমাই শুকাতে দেওয়া হয়েছে কারখানার ছাদে।
২ / ১১
সেমাই তৈরির জন্য মেশিনে ময়দার খামির দিচ্ছেন এক কারিগর।
৩ / ১১
মেশিনের সাহায্যে ময়দা থেকে সরু সুতার মতো বের হয়ে আসছে সেমাই।
৪ / ১১
মেশিন থেকে বের হওয়া কাঁচা সেমাই বাঁশের কাঠিতে তুলে নিচ্ছেন এক শ্রমিক।
৫ / ১১
রোদে শুকানোর সুবিধার জন্য এভাবেই বাঁশের কাঠিতে ঝুলিয়ে রাখা হয় কাঁচা সেমাই।
৬ / ১১
সেমাইয়ের সব অংশে যেন ভালোভাবে রোদ লাগে, সে জন্য কাঠিসহ সেমাইগুলো উল্টেপাল্টে দিচ্ছেন এক কারিগর।
৭ / ১১
বাঁশের কাঠিতে ঝোলানো কাঁচা সেমাই শুকানোর জন্য রোদে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
৮ / ১১
শুকানোর পর প্রস্তুত করা সেমাই হাতে এক কারিগর।
৯ / ১১
পুরোপুরি শুকিয়ে ঝরঝরে করার জন্য কিছুক্ষণ পরপরই সেমাই নেড়েচেড়ে দিতে হয়।
১০ / ১১
অনেকটা ঘরের চালার মতো বাঁশের কাঠামো বানিয়ে তার ওপর শুকাতে দেওয়া হয়েছে সেমাই।
১১ / ১১
পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে সেমাই।