গাংনগর মাছের মেলা

হাঁকডাকে জমে উঠেছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গাংনগর মাছের মেলা। আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামে বসেছে মেলাটি। দিনব্যাপী মেলা হলেও এর রেশ থাকে প্রায় সাত দিন। মেলায় উঠেছে বিশাল বিশাল ওজনের ব্রিগেড, সিলভার, রুই, কাতলাসহ চাষের বিভিন্ন মাছ। সকাল থেকে জমে উঠেছে মাছের মেলা। দূরদূরান্ত থেকে আসা মানুষেরা দামদর করে কিনে নিচ্ছেন পছন্দের মাছ।

১ / ৯
মেলায় ১৫-২০ কেজি ওজনের অনেক মাছ এসেছে
২ / ৯
২০০ বছরের ঐতিহ্যবাহী গাংনগর মাছের মেলায় লোকসমাগম
৩ / ৯
ছোট্ট শিশুটি মাছ দেখছে
৪ / ৯
বড় মাছ ব্যাগে ভরা হচ্ছে
৫ / ৯
বড় কাতলা মাছ নিয়ে এক বিক্রেতা
৬ / ৯
অল্প পানিতে নড়ছে জ্যান্ত মাছ
৭ / ৯
দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন এই মেলায়
৮ / ৯
মাছ কাটা হচ্ছে
৯ / ৯
মেলা থেকে বড় মাছ কিনে বেড়াতে যাচ্ছেন তাঁরা