বৃষ্টির মধ্যে পাবনার ফুটবল ম্যাচে উপচে পড়া দর্শক

জমকালো আয়োজন, উপচে পড়া দর্শক আর টান টান উত্তেজনার ফাইনালে গতকাল শনিবার শেষ হলো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। দুই দফা বৃষ্টি উপেক্ষা করে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জড়ো হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে পাবনা সদর উপজেলা একাদশকে ৩–১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ঈশ্বরদী উপজেলা একাদশ।

১ / ৯
পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচের উদ্বোধনী মঞ্চ।
২ / ৯
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়কসহ তারকা খেলোয়াড়দের একনজর দেখতে গ্যালারিতে ভিড় করেন দর্শকেরা।
৩ / ৯
ফাইনাল ম্যাচ শুরুর আগে মাঠে ঢুকছেন রেফারি ও দুই দলের খেলোয়াড়েরা।
৪ / ৯
স্থানীয় ফুটবলারদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশের সময় দর্শকের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
৫ / ৯
প্রিয় তারকা ফুটবলারের প্রতি ভালোবাসা জানাতে ফেস্টুন হাতে গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা।
৬ / ৯
মাঝমাঠে বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়েরা, আর সেই উত্তেজনা উপভোগ করছেন গ্যালারিভর্তি দর্শক।
৭ / ৯
প্রতিপক্ষের ফ্রি-কিক ঠেকাতে মানবদেয়াল গড়ে তুলেছেন রক্ষণভাগের খেলোয়াড়েরা।
৮ / ৯
বিরতির সময় খুদে ফুটবলারদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।
৯ / ৯
দুই দফা বৃষ্টি উপেক্ষা করেও দর্শকে কানায় কানায় পূর্ণ শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের গ্যালারি।