পলাশের লালে টিয়ার উড়াল

রক্তরাঙা পলাশে ছেয়ে উঠেছে চট্টগ্রাম নগর। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটে থাকা ফুলের ফাঁকে ফাঁকে ভিড় জমিয়েছে টিয়া পাখি। এক ডাল থেকে অন্য ডালে তাদের উড়ে খাবার খোঁজা আর কিচিরমিচির ডাকে মুখর হয়ে উঠেছে নগরের লাভ লেন এলাকা। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ৯
পলাশের ডালে উড়ে এসে বসছে টিয়া
২ / ৯
পলাশের রঙে মেতে বসেছে দুজনে
৩ / ৯
যেন টিয়া পাখিরাও জেনে গেছে, বসন্ত এসে গেছে
৪ / ৯
এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার ব্যস্ততা
৫ / ৯
বসন্তের রং আর টিয়ার সবুজে প্রকৃতির অপূর্ব সখ্য
৬ / ৯
টিয়ার কিচিরমিচিরে মুখর লাভ লেন
৭ / ৯
আনন্দে যেন নাচছে টিয়া
৮ / ৯
পলাশগাছে নতুন আরেক টিয়ার আগমন
৯ / ৯
এবার যাচ্ছে ছুটে নিরুদ্দেশের পানে