ফরিদপুরের চরাঞ্চলের মানুষের জীবনযুদ্ধ

চরাঞ্চলের মানুষের জীবন চলে প্রতিনিয়তই সংগ্রামের মধ্য দিয়ে।
রোদ-বৃষ্টি-ধুলা-বাতাস আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলে তাদের জীবন ও জীবিকা। ফরিদপুর শহরের মূল ভূখণ্ড থেকে পাঁচ কিলোমিটার পদ্মা নদী পার হয়েই তাদের বসবাস। উপজেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি ওয়ার্ড পড়েছে চরের মধ্যে। এখানে থাকা ৩২টি গ্রামে ২০ হাজার মানুষের বসবাস। রয়েছে দুটি হাইস্কুল, চার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন চলার পরিবর্তন ঘটে এখানকার মানুষের। চরাঞ্চলের মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধ নিয়ে ছবির গল্প:

১ / ১০
ট্রলারে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন চরাঞ্চলের অধিবাসীরা
২ / ১০
ঘাটে রাখা আছে চরাঞ্চলে যাতায়াতের বাহন মোটরসাইকেল
৩ / ১০
নদীতে মাছ ধরতে যাচ্ছেন এক জেলে
৪ / ১০
চরাঞ্চলের খেতের ভুট্টা তুলে স্তূপ করে রাখা হচ্ছে
৫ / ১০
শিশুরা পদ্মা নদীতে দুরন্তপনায় মেতেছে
৬ / ১০
নদীতে চাঁই জাল ফেলে মাছ ধরছেন এক মৎস্যজীবী
৭ / ১০
চরে গাছ থেকে ভুট্টা ছিঁড়ছেন এক নারী কর্মী
৮ / ১০
নৌকার সুরক্ষায় আলকাতরা মাখা হচ্ছে
৯ / ১০
জরুরি প্রয়োজনে নৌকায় ছুটে চলা
১০ / ১০
চরাঞ্চলের মূল বাহন ঘোড়ার গাড়িতে মালামাল নেওয়া হচ্ছে