গ্যাস-সংকটে চরম ভোগান্তির জনজীবন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস-সংকট চলছে। এর প্রভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালির রান্না। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি, কম গ্যাসের চাপ ও লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

১ / ৮
রাজধানীতে গ্যাস–সংকটের প্রভাবে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। গাবতলী এলাকায় সড়কের দুই পাশেই গ্যাস নেওয়ার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের
২ / ৮
গ্যাসের অপেক্ষায় গাবতলী এলাকায় সড়কের একপাশজুড়ে সারিবদ্ধ সিএনজিচালিত অটোরিকশা। সংকটের কারণে অনেক চালকের কর্মঘণ্টার বড় অংশই কাটছে লাইনে দাঁড়িয়ে
৩ / ৮
গ্যাস নিতে দীর্ঘ লাইনে সিএনজিচালিত অটোরিকশা। স্টেশনের বাইরে বিশৃঙ্খলায় সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী এলাকা
৪ / ৮
কল্যাণপুর এলাকায় গ্যাস নিতে কয়েক শ মিটারজুড়ে যানবাহনের সারি
৫ / ৮
গ্যাস না থাকায় বিকল্প হিসেবে মাটির চুলায় জ্বালানি কাঠ দিয়ে রান্না করছেন এক গৃহিণী। মিরপুর-১–এর দিয়াবাড়ি এলাকায়
৬ / ৮
পাইপলাইনে গ্যাস না থাকায় এলপিজি সিলিন্ডারে রান্না করছেন একজন নারী। দীর্ঘস্থায়ী গ্যাস-সংকটে বিকল্প জ্বালানির ব্যবহার বেড়েছে
৭ / ৮
মিরপুরের বেড়িবাঁধ এলাকায় দিনের বেশির ভাগ সময়ই চুলায় পর্যাপ্ত গ্যাস মিলছে না। বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করছেন এক গৃহিণী
৮ / ৮
গ্যাসের স্বল্পচাপের কারণে চুলায় আগুন জ্বলছে মোমবাতির শিখার মতো