ভুট্টা শুকাতে ব্যস্ততা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরে প্রতিবছর ভুট্টা চাষ করেন কৃষকেরা। এবার তাঁরা ভালো ফলন পেয়েছেন। প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় ৩৩ থেকে ৩৫ মণ। উপজেলার হাসনাপাড়া, রৌহদহ, কামালপুর ও জোড়গাছা এলাকায় সম্প্রতি মাড়াই করা ভুট্টা শুকানো দৃশ্য নিয়ে ছবির গল্প।

১ / ৯
খেয়াঘাট এলাকায় শুকাতে দেওয়া হয়েছে ভুট্টা
২ / ৯
শুকাতে রাখা ভুট্টার পাশ দিয়ে যাত্রীরা খেয়াঘাটে আসছেন
৩ / ৯
শুকাতে দেওয়া ভুট্টা নেড়েচেড়ে দেওয়া হচ্ছে
৪ / ৯
নদীতীরে রাখা নৌকা। পাশে ভুট্টা শুকাতে ব্যস্ত তিন নারী
৫ / ৯
পলিথিন বিছিয়ে ভুট্টা শুকানো হচ্ছে
৬ / ৯
নদীতীরে স্তূপ করে রাখা হয়েছে ভুট্টা
৭ / ৯
শুকানো ভুট্টা ঝেড়ে নিচ্ছেন এক নারী
৮ / ৯
ভুট্টা শুকানোর জন্য পলিথিন বিছানো হচ্ছে
৯ / ৯
যমুনার চরে ভুট্টা শুকানোয় ব্যস্ত দুই নারী