হ্যান্ডবলে লড়াইয়ে শেষ হাসি মারমা বাজারের

টানটান উত্তেজনা, দ্রুতগতির আক্রমণ আর গোলের পর গোল। বান্দরবানের ফাতেমা রানী মিশন মাঠে মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে আয়োজিত হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল ছিল উৎসবমুখর। শিরোপার লড়াইয়ে মারমা বাজার একাদশ ও জাদিতং যুব সংঘ মেতে ওঠে সমানে সমান লড়াইয়ে। শেষ পর্যন্ত জাদিতং যুব সংঘকে ৩৩–২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার একাদশ। মাঠে বিপুল দর্শকের উপস্থিতি আর মধ্যবিরতিতে তরুণীদের ঐতিহ্যবাহী নৃত্য পুরো আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

১ / ১৫
ফানুস উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা
২ / ১৫
ফাইনাল শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিদের কুশলবিনিময়
৩ / ১৫
রেফারির বাঁশি, শুরু হলো কাঙ্ক্ষিত শিরোপার লড়াই
৪ / ১৫
প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বল জালে জড়ানোর জোর চেষ্টা জাদিতং যুব সংঘের এক খেলোয়াড়ের
৫ / ১৫
একবিন্দু ছাড় নয়—মাঠে বল দখলের হাড্ডাহাড্ডি লড়াই
৬ / ১৫
আক্রমণের উদ্দেশ্যে সতীর্থের দিকে বল বাড়িয়ে দিচ্ছেন এক খেলোয়াড়
৭ / ১৫
শরীর শূন্যে ভাসিয়ে প্রতিপক্ষের জালে বল ছুড়ছেন মারমা বাজার একাদশের এক খেলোয়াড়
৮ / ১৫
রক্ষণ ভেঙে গোলপোস্টের দিকে ক্ষিপ্রগতিতে ছুটে চলা
৯ / ১৫
বল জালে জড়াতেই বাঁধভাঙা উল্লাস!
১০ / ১৫
মাঠের চারপাশে বসে ফাইনালের উত্তেজনা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকেরা
১১ / ১৫
খেলার মধ্যবিরতিতে ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকে তরুণীদের বর্ণিল নৃত্য পরিবেশনা
১২ / ১৫
মাঠে খেলার নিয়ম ও সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করছেন দুই রেফারি
১৩ / ১৫
ফাউল করায় জাদিতং যুব সংঘের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি
১৪ / ১৫
অতিথিদের কাছ থেকে রানার্সআপের ট্রফি নিচ্ছেন জাদিতং যুব সংঘের খেলোয়াড়েরা
১৫ / ১৫
অতিথিদের হাত থেকে ট্রফি ও মেডেল নিচ্ছেন চ্যাম্পিয়ন দল মারমা বাজারের খেলোয়াড়েরা