বিশ্বকাপ উন্মাদনায় ফুটবলপ্রেমীরা
এবার ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। ফুটবলের বৈশ্বিক এই আসর সামনে রেখে পুরান ঢাকার সামাজিক সংগঠন কিশলয় যুব সংঘ আজ শুক্রবার বিকেলে আয়োজন করেছে ব্যতিক্রমী এক বর্ণাঢ্য শোভাযাত্রার। এবারের আসরে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা হাতে ফুটবলপ্রেমীরা অংশ নেন এই শোভাযাত্রায়। হোসেনি দালান থেকে শুরু হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। বিশ্বকাপ ঘিরে বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা দেওয়াটা ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮