রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র: মেরামত হচ্ছে, সেবাও দিচ্ছে

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর এখন চলছে মেরামতের কাজ। বন্ধ সেই সেবা। মূল ভবনের বাইরে টিনের ছাউনির নিচে চেয়ার-টেবিল পেতে শিশুদের টিকা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সীমিত পরিসরে অস্থায়ী ব্যবস্থায় চলছে কার্যক্রম। ছবিগুলো গতকাল শনিবার তোলা।

১ / ৮
মা–শিশুকে সেবা দিচ্ছেন রাড্ডার স্বাস্থ্যসেবাকর্মীরা
২ / ৮
টিনের ছাউনির নিচে চেয়ার-টেবিল পেতে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম
৩ / ৮
শিশুকে টিকা দিচ্ছেন একজন স্বাস্থ্যসেবাকর্মী
৪ / ৮
হামলা–ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভবনে চলছে মেরামতের কাজ
৫ / ৮
গুঁড়িয়ে দেওয়া দেওয়াল ইট–সিমেন্টের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে
৬ / ৮
একদিকে চলছে মেরামতের কাজ, সামনে বসে আছেন সেবা গ্রহীতারা
৭ / ৮
স্বাস্থ্যসেবা নিতে শিশুদের নিয়ে এসেছেন তাঁরা
৮ / ৮
হামলা–ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি মেরামতের কাজ পুরোদমে চলছে