সড়কে চলছে চামড়া শুকানো, জনদুর্ভোগে এলাকাবাসী

কোরবানির ঈদের তিন দিন পরও হাটহাজারী সড়কের আতুড়ার ডিপো থেকে আমীন জুট মিল পর্যন্ত এলাকায় খোলা আকাশের নিচে পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ ও শুকানোর কাজ চলছে। কোথাও কোথাও আবার ফুটপাত দখল করে শামিয়ানা টাঙিয়েছেন আড়তদারেরা। শামিয়ানার নিচে খোলা অবস্থায় মজুত করা হয়েছে পশুর চামড়া। রোদে শুকানোর পর সেগুলো গুদামে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। চামড়ার দুর্গন্ধে পথচারী ও যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেককে নাকে-মুখে কাপড় বা হাত চেপে চলাচল করছেন। অথচ সড়কে এভাবে চামড়া সংরক্ষণ করার কোনো নিয়ম নেই। চিকিৎসকেরা বলছেন, পশুর চামড়ার সঠিকভাবে সংরক্ষণ করা না হলে সেখান থেকে জীবাণু সৃষ্টি হতে পারে। এসব জীবাণু বাতাসের মাধ্যমে মানুষের শরীরে গিয়ে সংক্রমণের মাধ্যমে বিভিন্ন প্রদাহ সৃষ্টি করবে। সড়কে চামড়া শুকানোর ফলে জনদুর্ভোগ নিয়ে আজকের (৩১ মে) ছবির গল্প।

১ / ৯
নাকে-মুখে হাত চেপে চলাচল করছেন পথচারীরা।
২ / ৯
মাথায় করে চামড়া অন্যত্র নেওয়া হচ্ছে।
৩ / ৯
কিছুটা শুকানোর পর ভাঁজ করে চামড়া গোছানো চলছে।
৪ / ৯
ফুটপাতের ওপর একটার ওপর আরেকটা চামড়া ভাঁজ করে রাখা হচ্ছে।
৫ / ৯
গুদামে চামড়া রাখা হচ্ছে।
৬ / ৯
রাস্তার ওপর উন্মুক্ত স্থানে রাখা হয়েছে লবণ দেওয়া চামড়া।
৭ / ৯
চামড়া শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
৮ / ৯
বাসের যাত্রীরা নাকে-মুখে হাত দিয়ে চলছেন।
৯ / ৯
সড়কের দুই পাশে কিছু জায়গায় পলিথিন দিয়ে চামড়া ঢেকে রাখা হয়েছে।