রাঙামাটির বাজারে ফলের মেলা

রাঙামাটি শহরের বাজারগুলোয় এখন দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের বিপুল সমাহার দেখা যাচ্ছে। বিভিন্ন দেশি-বিদেশি জাতের আম আছে বাজারে। এর সঙ্গে জায়গা করে নিয়েছে রসালো আনারস, টক-মিষ্টি লটকন, দেশি খেজুর, কাঁঠাল, কচি তাল, লাল টুকটুকে জামরুল, কালো জাম, আমড়া, প্যাশন ফল, ড্রাগন ও পার্সিমনের মতো বৈচিত্র্যময় সব ফল। গ্রীষ্মের খরতাপে বেড়ে ওঠা মৌসুমি ফলগুলো বর্ষার ছোঁয়ায় পরিপুষ্ট হয়ে এখন খাওয়ার উপযোগী হয়ে উঠেছে।

১ / ১২
বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে গ্রীষ্মের অন্যতম রসালো ফল আনারস
২ / ১২
বাঁশের তৈরি ঝুড়িতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে টক-মিষ্টি স্বাদের লটকন
৩ / ১২
থোকায় থোকায় থাকা হলুদ রঙের দেশি খেজুর সাজিয়ে রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে
৪ / ১২
গরমে ক্রেতাদের স্বস্তি দিতে বাজারে পসরা সাজিয়ে বসেছেন কচি তালের শাঁস বিক্রেতারা
৫ / ১২
লাল টুকটুকে সতেজ জামরুল রাখা হয়েছে একটি লাল রঙের প্লাস্টিকের ঝুড়িতে
৬ / ১২
ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় রঙের সুস্বাদু ও রসালো আম
৭ / ১২
গ্রীষ্মের জনপ্রিয় কালচে বেগুনি রঙের রসালো কালো জাম রাখা হয়েছে দুটি ভিন্ন পাত্রে
৮ / ১২
বিদেশি ফল পার্সিমন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি ঝুড়িতে
৯ / ১২
গামলায় রাখা প্যাশন ফল। বেছে নিচ্ছেন ক্রেতা
১০ / ১২
বাজারে বিভিন্ন জাতের আম প্লাস্টিকের ঝুড়িতে সাজিয়ে এক বিক্রেতা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন
১১ / ১২
একটি প্লাস্টিকের ঝুড়িতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে উজ্জ্বল গোলাপি রঙের ড্রাগন ফল
১২ / ১২
নৌকায় করে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে পরিপক্ব কাঁঠাল