ব্যস্ততা ওলকচু নিয়ে

বান্দরবান সদরের জামছড়িপাড়া। পাশ দিয়ে বয়ে চলেছে নোয়াপতং খাল। খালপাড়ের বিস্তৃর্ণ জমিতে চাষ করা হয়েছে ওলকচু। এখন জমি থেকে ওলকচু তোলার মৌসুম। এই কাজে ব্যস্ত সময় কাটছে কৃষক–কিষানিদের। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
জমি থেকে পরিপক্ব ওলকচু তোলা হচ্ছে।
২ / ৯
জমি থেকে তোলা ওলকচু বাছাইয়ের কাজ করছেন তাঁরা।
৩ / ৯
ওলকচুর গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করা হচ্ছে।
৪ / ৯
ওলকচু তোলার পর বাছাই ও মাটি পরিষ্কার করে ঝুড়িতে রাখা হয়।
৫ / ৯
ঝুড়ি ভরে রাখা হয়েছে ওলকচু।
৬ / ৯
ওলকচুভর্তি ঝুড়ি পিঠে নিয়ে দল বেঁধে খাল পার হচ্ছেন তাঁরা।
৭ / ৯
ওলকচুভরা ঝুড়ি নিয়ে যাচ্ছেন দুই নারী।
৮ / ৯
খেত থেকে তুলে আনা ওলকচু এক জায়গায় রাখা হচ্ছে।
৯ / ৯
বাজারে নেওয়ার জন্য বস্তায় ভরা হয়েছে ওলকচু।