দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে কষ্টে মানুষ

চুয়াডাঙ্গায় আজ বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাসহ দেশজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষ ও প্রাণীর কষ্টের চিত্র দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

১ / ১৩
চোখমুখে পানির ঝাপটা দিচ্ছেন এই পথচারী। নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায়
ছবি: দিনার মাহমুদ
২ / ১৩
সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় প্রখর রোদের মধ্যে বিদ্যালয় ছুটি শেষে রিকশায় করে শিশুকে বাসায় নিয়ে যাচ্ছেন অভিভাবক
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
গরমের মধ্যে কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনকে স্বস্তি দিতে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে মাথার টুপি, পানি, স্যালাইন ও শসা বিতরণ করে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৩
প্রখর রোদের মধ্যে ওএমএসের চাল-আটা কিনতে দাঁড়িয়েছেন স্বল্প আয়ের মানুষেরা। সিলেট নগরের সুরমা পয়েন্ট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
প্রচণ্ড গরমে রাঙামাটি শহরে হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলেরও
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
রংপুরের ভক্তিপুর এলাকায় গরমে ক্লান্ত এই ফেরিওয়ালা গাছের নিচে বসে বিশ্রামে নিচ্ছেন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
কুমিল্লায় গরমের মধ্যে একটু পরপর গরুর গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন খামারিরা
ছবি: এম সাদেক
৮ / ১৩
খুলনা শহরে সাইকেল চালিয়ে কাজে বের হয়েছেন এই দম্পতি। রোদ থেকে নিজেদের রক্ষায় পেছনে বসে নারীটি এমনভাবে ছাতা ধরেছেন, যেন স্বামীও ছায়া পান
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৩
বগুড়ার আদমদীঘিতে প্রচণ্ড গরমের মধ্যে মহিষের দল নেমেছে ডোবার পানিতে
ছবি: খায়রুল ইসলাম
১০ / ১৩
চুয়াডাঙ্গায় তপ্ত দুপুরের প্রচণ্ড গরমে একদল কৃষিশ্রমিক ধান কাটার পর মিনি ট্রাকে তুলছেন
ছবি: শাহ আলম
১১ / ১৩
বাসের অপেক্ষায় থাকা লোকজন সূর্যের তাপ থেকে বাঁচতে দাঁড়িয়েছেন পদচারী-সেতুর ছায়ায়। রাজধানীর কাকলি এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৩
পাবনায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে পথচারী ও ভ্যান-রিকশাচালকদের ব্যক্তিগত উদ্যোগে বিনা মূল্যে শরবত বিতরণ করছেন পাঁচ বন্ধু
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৩
বরিশাল নথুল্লাবাদ এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে এক শ্রমজীবী ভ্যান টানতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন
ছবি: সাইয়ান