খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। কিন্তু ঢাকার শনির আখড়া হয়ে রাজধানীতে প্রবেশ এবং যাত্রাবাড়ী হয়ে রাজধানী থেকে বের হওয়ার পথে জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়ে ব্যস্ততম এ সড়কের অবস্থা বেহাল।

সড়কজুড়ে বড় বড় গর্তে আটকে যাচ্ছে গাড়ি। টানা বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ ছাড়া চলাচলের অনুপযোগী হওয়ায় সড়কের ঢাকামুখী একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী গাড়ি ও যাত্রীদের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
চট্টগ্রামে যেতে হলে এ সড়ক হয়ে ঢাকা থেকে বের হতে হয়। সড়কটি খানাখন্দে ভরা। সড়কে তৈরি গর্তে পানি জমে আছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
২ / ৮
সড়কের জায়গায় জায়গায় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকি এড়াতে এ পথে চলাচলকারী গাড়িগুলোর গতি থাকে কম।
৩ / ৮
সড়কের ঢাকামুখী একটি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ওই পথে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সড়কের অপর অংশে বেড়েছে গাড়ির চাপ।
৪ / ৮
সড়কের নিচ দিয়ে টানা হবে বিদ্যুৎ সঞ্চালনের তার। এ জন্য সড়কে গর্ত করা হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে সেসব গর্ত। এর মধ্যে চলছে গাড়ি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
৫ / ৮
এমনিতেই সড়ক খানাখন্দে ভরা। তার ওপর টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ সড়ক হয়ে যাওয়ার সময় গর্তে ভ্যান আটকে বিপাকে পড়েছেন এক চালক।
৬ / ৮
গর্তে পড়ে কাত হয়ে গেছে একটি গাড়ি। সড়কের জায়গায় জায়গায় গর্ত তৈরি হওয়ায় চলাচলের সময় গাড়ির ভারসাম্য ধরে রাখতে বেগ পেতে হচ্ছে চালকদের।
৭ / ৮
পানিতে ডুবে যাওয়া গর্তে আটকে গেছে গাড়ি। দুজন মিলে ধাক্কা দিয়ে পণ্যবাহী গাড়িটি সরানোর চেষ্টা করছেন তাঁরা
৮ / ৮
খানাখন্দে আটকে শ্লথগতি ও উল্টো দিক থেকে আসা রিকশার কারণে গাড়ির জটলা লেগে গেছে সড়কে।