ব্যতিক্রমী এক মধুর জাদুঘর

চট্টগ্রাম নগরের জয় পাহাড় আবাসিক এলাকার এক সবুজঘেরা বাড়িতে গড়ে উঠেছে ব্যতিক্রমী ‘আলওয়ান মধু জাদুঘর ও গবেষণাকেন্দ্র’। সুন্দরবনের গাছপালা, মৌমাছির বাক্স আর কৃত্রিম জোয়ার–ভাটার পরিবেশে এখানে অণুবীক্ষণযন্ত্রে খাঁটি ও ভেজাল মধু শনাক্ত করেন সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার। দীর্ঘদিনের সংগ্রহে তিনি সংরক্ষণ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৭২ ধরনের মধুর নমুনা। এমন অনন্য উদ্যোগ নিয়েই এই ছবির গল্প।

১ / ১০
ব্যতিক্রমী মধু জাদুঘর ও গবেষণাকেন্দ্রের প্রবেশমুখে লাগানো হয়েছে সুন্দরবনের নানা গাছ
২ / ১০
খলিশা গাছের চারা তৈরি করা হয়েছে
৩ / ১০
সুন্দরী গাছের বীজ
৪ / ১০
কৃত্রিম উপায়ে সুন্দরবনের মতো গাছের গোড়ায় জোয়ার-ভাটা সৃষ্টি করা হয়
৫ / ১০
রাখা হয়েছে সুন্দরবনের গাছের গুঁড়ি
৬ / ১০
সংগ্রহে আছে গোলপাতাও
৭ / ১০
অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে খাঁটি ও ভেজাল মধু শনাক্ত করছেন সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার
৮ / ১০
মৌমাছিরা বাক্সের আশপাশে ঘুরঘুর করছে
৯ / ১০
২৫ বছরের পুরোনো খলিশা ফুলের মধুও আছে মঈনুল আনোয়ারের সংগ্রহে
১০ / ১০
সুন্দরবনের সুন্দরী, পশুর ও কাঁকড়াগাছ