পাড়াবন প্রকৃতির আশ্রয়স্থল
রাঙামাটির নানিয়ারচর উপজেলার কাঁঠালতলির বুড়িঘাট ইউনিয়নে পাড়াবন (মীন বন)। স্থানীয় ভাঙ্গামুরো গ্রামের প্রায় দুই শ পরিবার বনটির দেখভাল করে। প্রায় ৪০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই বনটি বন্য প্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামবাসী নিজেদের উদ্যোগে বনে পাহারা দেন। সপ্তাহে তিন থেকে চার দিন গ্রামের দুই-তিনটি পরিবারের সদস্যরা মিলে পালাক্রমে এই বনে পাহারা দেন।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭