পাহাড়ে আমন ধান কাটার ধুম
নভেম্বরের শেষ সপ্তাহে রাঙামাটির পাহাড়ের জনপদে আমন ধান কাটার ধুম। শিমুজ্জেছড়া ও কুদুকছড়ি হেডম্যান পাড়ার মাঠে মাঠে সোনালি ধানের শিষ নুয়ে পড়েছে। ভোরের কুয়াশা না কাটতেই কাস্তে আর বাঁশের কাঁধ-দণ্ড নিয়ে সবাই মাঠে নেমে পড়েন। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বেঁধে কাঁধে বা পিঠে বয়ে আনছেন। কেউ কুলায় ঝেড়ে ধান থেকে তুষ আলাদা করছেন। এখানে ধান কাটা কেবল একজনের কাজ নয়। পরিবার, প্রতিবেশী আর পাড়ার মানুষ মিলে এটি একটি যৌথ উদ্যোগ। যন্ত্রের শব্দ আর ঐতিহ্যবাহী পদ্ধতি পাশাপাশি চলে আর পাড়াজুড়ে নতুন ধানের সুবাস ছড়িয়ে পড়ে। সম্প্রতি তোলা ছবি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯