হ্যাচারিতে টেংরা মাছের কৃত্রিম প্রজনন

হ্যাচারির হাউসের পানি কমিয়ে টেংরা মাছ ধরা হচ্ছে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১০ গ্রাম। এসব মাছ থেকে প্রথমে মা মাছ আলাদা করতে হয়। এরপর কৃত্রিম হরমোন ইনজেকশন দিয়ে মাছগুলো আলাদা রাখার তিন থেকে চার দিনের মধ্যে ডিম ছাড়ে। মা মাছের ছাড়া ডিমগুলো ধীরে ধীরে রেণুতে পরিণত হয়। বগুড়ার জগন্নাথপুর গ্রামের একটি হ্যাচারিতে টেংরা মাছের কৃত্রিম প্রজনন নিয়ে আজকের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
হ্যাচারি হাউস শুকিয়ে টেংরা মাছ ধরছেন দুই মৎস্যচাষি
২ / ১৩
মাছগুলো থেকে মা মাছ আলাদা করা হচ্ছে
৩ / ১৩
ডিমওয়ালা মা মাছগুলো বাছাই করা হচ্ছে
৪ / ১৩
মাছের পোনার পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে হ্যাচারি হাউসে পানির ফোয়ারা দেওয়া হয়েছে
৫ / ১৩
গামলায় রাখা মাছে পানি দেওয়া হচ্ছে
৬ / ১৩
কৃত্রিম হরমোন দেওয়ার উদ্দেশে সিরিঞ্জ প্রস্তুত করছেন এক মৎস্যচাষি
৭ / ১৩
কৃত্রিম প্রজননের উদ্দেশে মাছের শরীরে হরমোন ইনজেকশন দেওয়া হচ্ছে
৮ / ১৩
হ্যাচারি হাউসে চলছে মাছের কৃত্রিম প্রজনন
৯ / ১৩
হ্যাচারি হাউসে রাখা মা মাছ ধরছেন এক কর্মী
১০ / ১৩
কৃত্রিম প্রজননে এই মাছটি ব্যবহার করা হবে
১১ / ১৩
বাটিতে দৃশ্যমান রেণু দিনে দিনে বড় হচ্ছে
১২ / ১৩
বাটিতে রেণু উঠিয়ে তাদের বৃদ্ধি পর্যবেক্ষণ করছেন হ্যাচারির মালিক
১৩ / ১৩
হাপায় পানি দিয়ে রেণুর জন্য অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে