চারুকলায় পয়লা বৈশাখের প্রস্তুতি

পয়লা বৈশাখে বাঙালি মেতে উঠবে বর্ষবরণে। বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে প্রস্তুতি। শিক্ষার্থীরা কেউ ব্যস্ত রঙিন মুখোশ বানাতে, কেউ মাটির সরা রাঙাতে। আবার কেউ কেউ বানাচ্ছেন কাগজের অরিগ্যামি। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা গভীর মনোযোগে কেউ জলরঙের ছবি আঁকছেন। মাঠজুড়ে চলছে বাঁশের ফালি দিয়ে শোভাযাত্রার বড় পুতুলগুলোর কাঠামো তৈরির ব্যস্ততা। এভাবেই চলছে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মুখোশ রং করায় ব্যস্ত শিক্ষার্থীরা।
২ / ১০
পাখায় রং করছে এক শিক্ষার্থী।
৩ / ১০
কাগজের তৈরি প্যাঁচায় রং করা হচ্ছে।
৪ / ১০
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নকশা করা কাগজের প্যাঁচা।
৫ / ১০
চারুকলার মাঠে বাঁশের ফালি দিয়ে বড় পুতুলগুলোর কাঠামো তৈরি হচ্ছে।
৬ / ১০
কাগজের মুখোশে রঙের কাজে ব্যস্ত শিক্ষার্থীরা।
৭ / ১০
বিভিন্ন রঙের বাটি।
৮ / ১০
বিক্রির জন্য সাজানো হচ্ছে কাগজের অরিগ্যামি।
৯ / ১০
সাজিয়ে রাখা তালপাতার রঙিন পাখা।
১০ / ১০
ছবি আঁকছেন দুই শিক্ষার্থী।