ছাই ঢুকে যায় নাকে-মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আমদানি করা ফ্লাই অ্যাশ ওয়াগন ট্রেনে করে আসে খুলনার ৫ নম্বর ঘাটে। সেখান থেকে ট্রাকে ও কার্গোতে করে মোংলাসহ বিভিন্ন জায়গায় সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সিমেন্ট তৈরিতে এটি ব্যবহার করা হয়। ট্রেনের ওয়াগন থেকে তা ট্রাকে বা কার্গোতে তোলার কাজ করেন যে হ্যান্ডলিং শ্রমিকেরা, তাঁদের নিয়ে এ ছবির গল্প। খুলনার ৫ নম্বর ঘাট থেকে ছবিগুলো তোলা

১ / ১০
ফ্লাই অ্যাশের বস্তা ট্রেনের ওয়াগন থেকে ট্রাকে নিচ্ছেন শ্রমিকেরা
২ / ১০
২২ জনের এ শ্রমিক দলটি প্রতি এক টন ফ্লাই অ্যাশ ট্রাকে তুললে মজুরি পাবেন ৫০ টাকা। তাতে সারা দিনে কাজ শেষে ভাগাভাগি করে একজনের আয় ৩৫০ থেকে ৫০০ টাকা হতে পারে
৩ / ১০
ওয়াগন খালি করার পর মেঝেতে যে ফ্লাই অ্যাশ পড়ে থাকে, তা কুড়িয়ে বস্তায় ভরে ট্রাকে নিচ্ছেন এক শ্রমিক
৪ / ১০
কোনো স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা ছাড়াই শ্রমিকেরা কাজটি করে থাকেন বছরের পর বছর। বস্তা ফেলার সময় শ্রমিকের নাক, চোখ-মুখে ঢুকে যায় এই ছাই
৫ / ১০
স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রশ্ন করলে তাঁরা বলেন, সারা দিন এ খাটুনিতে তাঁদের নাক ঢাকলে কষ্ট বেশি হয়। তাই স্বাস্থ্যের বিষয় ভাবতে চান না​ শ্রমিকেরা
৬ / ১০
কাজের বিরতিতে চলেছেন একজন শ্রমিক
৭ / ১০
চারপাশে ফ্লাই অ্যাশ উড়ছে। তাতেই দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছেন একজন শ্রমিক
৮ / ১০
বিরতিতে ওয়াগনে ছায়ায় জিরোচ্ছেন এক তরুণ শ্রমিক
৯ / ১০
ট্রাক ভর্তি করা হয়েছে ফ্লাই অ্যাশ দিয়ে। এখন ট্রাকের পেছন ডালা বন্ধ করার পালা
১০ / ১০
শ্রমিকের শরীরের ঘামের ওপর পাউডারের মতো প্রলেপ হয়ে থাকে ফ্লাই অ্যাশ