রোদে ধান, রোজগারে সংসার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট দেশের অন্যতম বড় ধানের মোকাম। এই মোকাম ঘিরে গড়ে ওঠা চাতালকলগুলোতে ভোর থেকে শুরু হয় ধান শুকানোর কাজ। মাঠজুড়ে ধান ছড়িয়ে দেন নারী-পুরুষ শ্রমিকেরা। তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা চলে তাঁদের ব্যস্ততা। আবার হঠাৎ আকাশে মেঘ জমলে বদলে যায় কাজের ধরন-তড়িঘড়ি করে ধান জড়ো করতে হয়। কারণ, এই রোদই তাঁদের আয়ের ভরসা; রোদবৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তাঁদের সংসারের হিসাব।

১ / ১০
রোদে শুকানোর জন্য চাতালে ধান ছড়িয়ে দিচ্ছেন নারী-পুরুষ শ্রমিকেরা
২ / ১০
চাতালে নারী শ্রমিকদের উপস্থিতিই বেশি
৩ / ১০
মাঠজুড়ে হেঁটে হেঁটে ধান ছড়িয়ে দিচ্ছেন শ্রমিকেরা
৪ / ১০
চাতালের পুরো মাঠজুড়ে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা
৫ / ১০
হঠাৎ আকাশে মেঘ জমেছে। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান জড়ো করছেন শ্রমিকেরা
৬ / ১০
কাঠের টুকরার দুই পাশে বাঁধা রশি টেনে ও লাঠি দিয়ে ঠেলে ধান এক জায়গায় জড়ো করছেন নারী শ্রমিকেরা
৭ / ১০
বয়সের ভারেও থামেনি কাজ
৮ / ১০
বৃষ্টির আশঙ্কায় ধান সারিবদ্ধ করে স্তূপ করে রাখা হয়েছে
৯ / ১০
বৃষ্টি নামার আগেই ধান জড়ো করার কাজে ব্যস্ত তাঁরা
১০ / ১০
বৃষ্টি থেকে রক্ষা করতে বড় টুকরি দিয়ে ঢেকে রাখা হয়েছে জড়ো করা ধান