চলতি পথে গাছে উঠে খেজুর পাড়া

গ্রামীণ পিচঢালা পথ, নিরিবিলি। দুই ধারে সারি সারি খেজুরগাছ। সেখানে ঝুলছে খেজুর। দেখে যে কারোরই চোখ আটকাবে। সাইকেলে চেপে সেই পথ ধরে যাচ্ছিল দুই বন্ধু সাব্বির হাসান ও মনির হোসেন। এই গ্রামেই তাদের বাড়ি। দুজনে বাড়ি থেকে কাস্তে এনে খেজুর কাটতে নেমে যায়। বগুড়ার কাহালু উপজেলার শান্তা এবং শাজাহানপুর উপজেলার জোড়গাড়ী গ্রামের অনেক পথের ধার এমন খেজুরগাছে সাজানো।

১ / ৮
পথের ধারে গাছে ঝুলছে খেজুর, দেখে চোখ আটকাবে অনেকের
২ / ৮
গাছে উঠে খেজুরের কাঁদি কাটছে মনির হোসেন
৩ / ৮
গাছ থেকে খেজুরের কাঁদি ছুড়ে দিচ্ছে মনির হোসেন, নিচে থেকে তা লুফে নিচ্ছে সাব্বির হাসান
৪ / ৮
দুই কিশোরের দেখাদেখি খেজুর কাটায় নেমে পড়ে আরও শিশু–কিশোর
৫ / ৮
খেজুর পাড়ার পর তা খাওয়াও চলছে পথের ধারে
৬ / ৮
গাছ থেকে পাড়া খেজুর খাওয়ায় ব্যস্ত সাব্বির হাসান
৭ / ৮
খেজুর পাড়া শেষে বাড়িতে ফেরার পালা
৮ / ৮
খেজুর নিয়ে বাড়িতে যাচ্ছে দুই কিশোর