সুরমা নদীর এ কী হাল
নদীমাতৃক বাংলাদেশের প্রাণ নদী, আর সিলেটের হৃদয়ে বইছে সুরমা। কিন্তু যে নদী একসময় জীবন, জীবিকা আর সংস্কৃতির ধারক ছিল, আজ সেই নদীই ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। কোথাও জেগে উঠেছে চর, কোথাও জমেছে ময়লা-আবর্জনার স্তূপ, নদীর তীরও ভরে উঠছে বর্জ্যে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রেক্ষাপটে সুরমা নদীর এই চিত্র যেন অবহেলার প্রতিচ্ছবি। সিলেট নগরের কুশিঘাট, মাছিমপুর, কালীঘাট ও কাজিরবাজার, যেখানেই যান না কেন, চিত্র একই।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০