সারা দেশে ঈদের জামাত

এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। আজ সোমবার সারা দেশে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত নিয়ে ছবির গল্প।

১ / ১২
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন
ছবি: প্রথম আলো
২ / ১২
কিশোরগঞ্জের শোলাকিয়ায় লাখো মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা মোনাজাত করেন
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১২
পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এই জামাতে অংশ নেন এনসিপি নেতা সারজিস আলম
ছবি: রাজিউর রহমান
৪ / ১২
এটি কোনো ঈদগাহ নয়, রেলওয়ে জংশনের স্টেশন প্ল্যাটফর্ম। এখানে আয়োজন করা হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। যাঁরা বিভিন্ন ঈদগাহে নামাজ ধরতে পারেননি, তাঁরা অংশ নেন এই জামাতে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। জান্নাতুল আমান ঈদগাহ, ঈশ্বরদী, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। বান্দ রোড, বরিশাল নগর
ছবি: সাইয়ান
৭ / ১২
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাত করছে ছোট-বড় সবাই
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত। পৌর সদর মডেল মসজিদ, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১২
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা, বগুড়া
ছবি: সোয়েল রানা
১০ / ১২
১১. পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণ। ছবি: প্রথম আলো
Picasa
১১ / ১২
খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় খুলনার সার্কিট হাউস মাঠে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১২
চট্টগ্রাম নগরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি
ছবি: প্রথম আলো