প্রস্তুত বঙ্গবন্ধু টানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চলতি মাসের শেষের দিকে এ প্রকল্প উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে নামফলক নির্মাণ ও শেষ সময়ের সৌন্দর্যবর্ধনের কাজ। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে টোলপ্লাজা, ওজন মাপার স্কেল। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকা থেকে সম্প্রতি ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।

১ / ১২
টানেল এলাকায় মহড়ার দেয় ফায়ার সার্ভিসের গাড়ি।
২ / ১২
সংযোগ সড়কের পাশে সৌন্দর্যবর্ধনের জন্য সবুজ ঘাস লাগানো হয়েছে।
৩ / ১২
সংযোগ সড়কের বিভাজকে লাগানো হয়েছে রংবেরঙেয়ের ফুলগাছ।
৪ / ১২
টানেলে প্রবেশের সব সড়কের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
৫ / ১২
শেষের পথে নামফলক তৈরির কাজ।
৬ / ১২
টানেলের প্রবেশমুখে বসানো হয়েছে হলুদ রংয়ের ছাউনি।
৭ / ১২
টানেলসংলগ্ন এলাকায় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে বহুতল ভবন।
৮ / ১২
উদ্বোধনের আগে জোরেশোরে চলছে টানেলের নামফলক নির্মাণের কাজ।
৯ / ১২
সন্ধ্যা হলেই জ্বলে উঠছে সংযোগ সড়কে থাকা সারি সারি বাতি।
১০ / ১২
টানেলে প্রবেশের জন্য দিতে হবে টোল। এ জন্য নির্মাণ করা হয়েছে টোলপ্লাজা।
১১ / ১২
রাতে আলো ঝলমলে টানেলের প্রবেশমুখ।
১২ / ১২
টানেলের দুই প্রান্তে রয়েছে সুসজ্জিত টোলপ্লাজা।