ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার শুভ্রতা

ভোরের আলো ফুটতেই দিগন্তে ভেসে ওঠে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কখনো সোনালি আভা, কখনো মেঘ-কুয়াশার ফাঁকে শুভ্র পাহাড়—মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা। অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুকূল আবহাওয়ায় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তোলা ছবিতে ধরা পড়েছে পাহাড়ের সৌন্দর্য আর জনজীবনের নানা মুহূর্ত।

১ / ৮
ভোরের স্নিগ্ধ আলোয় ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘার চূড়া
২ / ৮
হালকা কুয়াশা আর সবুজের ফাঁকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
৩ / ৮
কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে নুড়ি পাথর তুলছেন শ্রমিকেরা
৪ / ৮
সকালের কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে চা–বাগান থেকে চা পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা
৫ / ৮
সাদা কাশফুলের সঙ্গে মিলে গেছে কাঞ্চনজঙ্ঘার শুভ্রতা
৬ / ৮
মহানন্দা নদীর তীরে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা
৭ / ৮
কখনো সোনালি আভায় রঙিন হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘার চূড়া
৮ / ৮
মাথা তুলে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা