সাদাপাথরে অসচেতনাতেই মৃত্যুঝুঁকি
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর যেন এক স্বপ্নের জলছবি। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল, পাথুরে নদ আর চারপাশে সবুজ প্রকৃতি—এ কারণেই এখন অনেকের কাছে এটি সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। তবে সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যুঝুঁকি। নদীর তলদেশে ছড়িয়ে থাকা ধারালো পাথর, অজানা গভীর গর্ত আর প্রবল স্রোত অনেক সময়ই ডেকে আনে দুর্ঘটনা। প্রতিদিন শত শত পর্যটক পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন এখানে। কেউ তীব্র স্রোতের মুখোমুখি বসে বা দাঁড়িয়ে ছবি তোলেন, কেউ কেউ নামেন পানিতে, অনেকে আবার সাঁতার না জেনেও হেঁটে যান গভীর জলরাশির দিকে। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পর্যটকদের অসচেতনতায় প্রতিবছর ঘটছে দুর্ঘটনা। তীব্র স্রোতের মুখে হাঁটা-সাঁতার কাটা নিত্যদিনের চিত্র। প্রতিবছরই প্রাণহানির ঘটনার পরও মোহময় এই পরিবেশের আড়ালে যে মৃত্যুঝুঁকি লুকিয়ে আছে, তা ভুলে যান অসচেতন পর্যটকেরা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০