হাঁড়িভাঙা আম

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম। কৃষকেরা অপেক্ষা করছেন আম পরিপক্ব হতে কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময়ের জন্য। তবে অনেক কৃষক এখনই আমপাড়া শুরু করেছেন। অনেকে বলছেন, গরমের কারণে নির্ধারিত সময় ১৫ জুনের আগেই আম পাকা শুরু হয়েছে। মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাছ ও পদাগঞ্জের হাঁড়িভাঙা আম নিয়ে এই ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
বিশাল এলাকাজুড়ে আমবাগান
২ / ৯
থোকায় থোকায় ঝুলে আছে আম
৩ / ৯
ঝুলতে ঝুলতে মাটির কাছাকাছি পৌঁছে গেছে একটি আম
৪ / ৯
বাগানে কীটপতঙ্গ দমনের জন্য কীটনাশক ছিটাচ্ছেন কৃষক
৫ / ৯
বিশেষ এক জাল দিয়ে আম পাড়া হয়েছে
৬ / ৯
গাছ থেকে ক্যারেটে আম ভরে রশির সাহায্যে নামানো হচ্ছে
৭ / ৯
আম পেড়ে বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে
৮ / ৯
বিক্রির জন্য বাজারে আম এনে রাখা হয়েছে
৯ / ৯
মৌসুমি আম ব্যবসায়ীরা বিক্রির জন্য আম প্রস্তুত করছেন