কাঁথায় সুই-সুতার ফোঁড়

কাঁথা আবহমান বাংলার এক শৈল্পিক ঐতিহ্য; গ্রামীণ অবসরের প্রতিফলন। সুই-সুতার ফোঁড়ে গ্রামীণ নারীরা সেলাই করেন কাঁথা। কেউ হয়তো লম্বা টানে সাধারণ কাঁথা সেলাই করেন। কেউবা কাঁথায় ফুটিয়ে তোলেন নানা নকশা। নকশিকাঁথা নামে তা অনন্য রূপ পায়। গ্রামীণ নারীদের কাঁথা সেলাইয়ের ছবিগুলো বগুড়া সদরের বালা কৈগাড়ী ও কুটুরবাড়ি থেকে সম্প্রতি তোলা।

১ / ৭
কাঁথা সেলাইয়ের আগে সুইয়ে সুতা ভরা হচ্ছে
২ / ৭
সুতার টানে কাঁথায় ফুটে উঠছে ফুলেল নকশা
৩ / ৭
কাঁথা সেলাইয়ের সময় তর্জনিতে টুকরা কাপড় পেঁচিয়ে রাখেন অনেকে
৪ / ৭
বাড়ির সামনে বসে কাঁথা সেলাই করছেন তিনি
৫ / ৭
কাঁথায় ফুটে উঠছে বাহারি নকশা
৬ / ৭
বাড়ির বাইরে বসে কাঁথা সেলাইয়ে মগ্ন তিনি
৭ / ৭
কাঁথা সেলাই করে অবসর কাটান গ্রামের নারীরা