বৈশাখে ঘন কুয়াশা
বৈশাখে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক ও জনপদ। গাড়ির হেডলাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। কুয়াশাচ্ছন্ন হলেও আশপাশের মানুষেরা জানান, গরম অপেক্ষাকৃত বেশিই অনুভূত হচ্ছে। আজ সোমবার সকাল পৌনে ৬টা থেকে ৬টা ৩ মিনিট পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরশহরের সওজ সেতু, নান্দাইল মডেল থানা ও ডাকবাংলো এলাকা থেকে ছবিগুলো তোলা। সকাল সাড়ে আটটা পর্যন্ত এ অবস্থা বিরাজ করেছে, পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭