সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে দুর্ভোগ চরমে

সামান্য বৃষ্টি, তাতেই জলাবদ্ধ চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়। হিজড়া খালের পানি সড়কে উঠে এখানে জলজট তৈরি করে হরহামেশা। তার মধ্যে গতকাল সোমবার সারা দিনে চট্টগ্রামে ১৩ মিলিমিটার বৃষ্টি ঝরে। তাতে প্রবর্তক মোড়ে সড়ক গেছে তলিয়ে। হাঁটুসমান পানিতে চলতে গিয়ে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারী—সবাইকে দুর্ভোগে পড়তে হচ্ছে। মাঝেমধ্যে পানিতে মোটরসাইকেল ও অটোরিকশা বিকল হয়ে পড়ে। মোড়ের একটি ডায়াগনস্টিক সেন্টার ও কয়েকটি দোকানেও পানি ঢুকে পড়েছে।

১ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে পানিতে তলিয়েছে সড়ক, তাই সড়ক বিভাজকে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে
২ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে জলাবদ্ধ সড়কে বিকল হয়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশা
৩ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে জলাবদ্ধ সড়কে চলছে বাস, তার পাদানি পর্যন্ত ডুবুডুবু
৪ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বিকল হওয়া মোটরসাইকেল নিয়ে বিপাকে আরোহী
৫ / ৮
বৃষ্টিতে জলাবদ্ধতা, পানি ঢুকে পড়েছে একটি ডায়াগনস্টিক সেন্টারে
৬ / ৮
জলাবদ্ধ চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে পানি মাড়িয়ে ঢুকতে হচ্ছে এই ডায়াগনস্টিক সেন্টারে
৭ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে জলাবদ্ধতায় বিপাকে পড়েন পথচারীরা
৮ / ৮
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে জলাবদ্ধতার কারণে সড়ক বিভাজকের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের