ইলিশের স্বপ্নে নদীপাড়ের চাঁদপুরে ফিরেছে প্রাণ

বর্ষা এলেই চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীজুড়ে শুরু হয় ইলিশের প্রতীক্ষা। নদীতে পানি বৃদ্ধি, টানা বৃষ্টি আর অনুকূল স্রোতের সঙ্গে জেলেদের মনেও জেগে ওঠে আশার আলো। কয়েক মাসের বিরতির পর আবারও জাল-নৌকা প্রস্তুত করে নদীতে নামার অপেক্ষায় তারা। ভালো মৌসুমের প্রত্যাশায় চাঁদপুরের নদীপাড়ে এখন চলছে ব্যস্ত সময়। মাছ ধরার সরঞ্জাম মেরামত, জাল শুকানো, নৌকা প্রস্তুত করা থেকে শুরু করে ঘাটে জেলেদের আনাগোনা—সব মিলিয়ে ইলিশের মৌসুমকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে নদীকেন্দ্রিক জনপদ।

১ / ৫
ভালো ইলিশের আশায় শুরু হয়েছে নতুন মৌসুমের অপেক্ষা
২ / ৫
দীর্ঘদিন পর নদীতে নামানোর আগে ঘাটে বসে জাল মেরামত করছেন জেলেরা। ছিঁড়ে যাওয়া ফাঁসগুলো যত্ন করে ঠিক করছেন তাঁরা
৩ / ৫
নৌকার ওপর ছড়িয়ে রাখা জাল গুছিয়ে নিচ্ছেন কয়েকজন জেলে। নদীতে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই
৪ / ৫
ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করা মাছ ধরার নৌকা, নদীতে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় যেকোনো সময় ইলিশ শিকারে নামবেন জেলেরা
৫ / ৫
ইলিশে ভরা জাল নিয়ে ঘাটে ফেরার স্বপ্নই এখন চাঁদপুরের নদীপাড়ের সবচেয়ে বড় প্রত্যাশা